Tuesday, 15 September 2020

বারাসাত পৌরসভার পৌর প্রশাসকের কাছে বারাসাত DYFI ও SFI ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন পেশ

 

শিক্ষা কাজ ও বেহাল স্বাস্থ্যব্যবস্থা এই দাবি নিয়ে বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জির কাছে একগুচ্ছ দাবি নিয়ে এদিন ডেপুটেশন দিলেন বারাসাত DYFI ও SFI ছাত্র যুব সংগঠন। তাদের মূলত দাবি যেভাবে করণা পরিস্থিতিতে মানুষ অসহায় পড়েছে তার জন্য এলাকায় এলাকায় পাঁচটি করে এম্বুলেন্স দিতে হবে আরো স্বাস্থ্য ব্যবস্থা উন্নত পরিকাঠামো গঠন করতে হবে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিদিনই সাংবাদিক বৈঠক করে ভ্রান্তনীতি ও যে মিথ্যা প্রচার শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে করছে তারই প্রতিবাদে আজকের এই মিছিল।
করোনা পরিস্থিতিতে বারাসাত পৌরসভা ঘুমিয়ে রয়েছে এমনটাই অভিযোগ করলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুদীপ্ত দাস। তিনি আরো বলেন বিগত পাঁচ বছর ধরে যারা কাউন্সিলের ছিলেন তারা এখন প্রোমোটারের সাথে যুক্ত হয়েছেন। বিভিন্ন বড় বড় প্রমোটিং এর ফাইন্যান্সের হিসাবে কাজ করছেন এই কাউন্সিলররা।যদি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং কি করে ঘুম ভাঙ্গাতে হয় সেটাও আমাদের তরফ থেকে ভালো করে জানা আছে বলে হুমকি দিলেন সুদিপ্ত দাস।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: