Wednesday, 30 September 2020

অ্যাপ সাইকেলের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

 

বহু বছর পর সাইকেল চালিয়ে ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিউটাউন এ NKDA অ্যাপ সাইকেলের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাইকেল চালিয়ে ঘুরে বেড়ালেন ববি হাকিম। করোনার আবহাওয়া সবচেয়ে নিরাপদ বাহনের ভেতর হলো সাইকেল। রিকশা টোটো অ্যাপ কার বা বাস সবার থেকে ভালো সাইকেল চালানো। বেশ কয়েক বছর আগে এই উদ্যোগটি নেয়া হলেও কিছু কারণের জন্য বন্ধ হয়ে যায়। এই অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন হিটকো এবং nkda এর চেয়ারম্যান শ্রী দেবাশীষ সেন এছাড়াও উপস্থিত ছিলেন বিধান নগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ আইপিএস সহ অন্যান্য আধিকারিকরা।
যেমনভাবে অ্যাপ ক্যাপ হয় ঠিক তেমনভাবে অ্যাপ সাইকেল পাওয়া যাবে। আগে যেমন সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেল নিলে দিনের শেষে সেই সাইকেল স্ট্যান্ড ফেরত দিয়ে যেতে হবে এক্ষেত্রে এমনটা হবে না। আপনি একটি ডকিং অর্থাত্ স্ট্যান্ড থেকে অ্যাপের মাধ্যমে বুক করে সাইকেল নিয়ে অন্য আরেকটি স্ট্যান্ডে গিয়ে রাখতে পারবেন। আপাতত দুটি স্ট্যান্ড করা হয়েছে এনবিসিসি বাস স্ট্যান্ডের কাছে অ্যাক্সিস মলের কাছে। দিনে দিনে নিউটাউনে যেভাবে আবাসন বেড়ে উঠছে সেই কথা মাথায় রেখে বিল্ডিং প্ল্যান ফাংশন করার সময় এন কে দিয়ে তরফ থেকে তিনটে গাড়ি পার্কিংয়ের জায়গা সাথে সাথে অন্ততপক্ষে সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। খুব শিগগিরই আরো পাঁচটি স্ট্যান্ড হবে এবং মোট একুশটি স্ট্যান্ড হবে এবং  প্রায় 17 কিলোমিটার  সাইকেল ট্র্যাক করা যাবে বলে জানান শ্রী দেবাশীষ সেন।
পরবর্তী নভেম্বর-ডিসেম্বর মাসে সাইকেলের মতো আরেকটি বাহন আনতে চলেছে এন কে দিয়ে এবং হিটকো যাতে ব্যাটারি লাগানো থাকবে এবং একটি মোটর লাগানো থাকবে। এর ফলে কি হবে মানুষ দূষণমুক্ত ভাবে আরো বেশকিছু কিলোমিটার তাও আনুমানিক 25 কিলোমিটার মত যেতে পারবেন। আর যদি নিতান্তই ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তাহলে সাইকেলের মতো প্যাডেল করে গন্তব্যে পৌঁছাতে পারবেন মানুষজন। অন্যদিকে ফিরহাদ হাকিম জানান কলকাতায় এখনো পর্যন্ত সাইকেল চালানোর মতো আলাদা কোনো রাস্তা বা লেন তৈরি করা সম্ভব হয়নি কারণ কলকাতা আন্ট প্লান সিটি। দুজনকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে গেলে পেট্রোল ডিজেল এর ব্যবহার আরো কম করতে হবে যার ব্যতিক্রম এই সাইকেল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: