Thursday, 17 September 2020

অ্যাম্বুলেন্স দেরিতে আসায় হাসপাতালের গেটেই মৃত্যু করোনা রোগীর

 

করোনা আক্রান্ত রোগীকে রেফার করার পরেও হাসপাতালের বাইরে খোলা জায়গায় পরে রইলো দীর্ঘ সময়।অ্যাম্বুলেঞ্চের গাফিলতির কারণেই অবশেষে মৃত্যু হয় করোনা আক্রান্ত রোগীর।প্রায় চার ঘণ্টা পর হাবড়া হাসপাতালে পৌঁছেয় অ্যাম্বুলেঞ্চ।পরিবারের অভিযোগ,দুপুর ১২ টায় হাবড়া হাসপাতালে রোগীকে নিয়ে আসলেও ৩০ মিনিট বাদে রেফার করা হয়।
কিন্তু বিকেল ৪টে নাগাদ হাবড়া হাসপাতালে অ্যাম্বুলেঞ্চ আসলেও ড্রাইভার পিপি কিট পরতে আরও 20 মিনিট সময় নেয় তাই বিকেল সাড়ে চারটে নাগাদ অবশেষে হাসপাতালের বাইরেই অবশেষে বিনা চিকিৎসায় মৃত্যু হয় করোনা আক্রান্ত রোগীর। পরিবারের অভিযোগ সঠিক সময়ে যদি অ্যাম্বুলেঞ্চ হাবড়ায় আসতো তাহলে বাঁচানো যেত।ফের স্বাস্থ দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: