Saturday, 5 September 2020

শিক্ষক দিবসে ভালোবাসাই শ্রদ্ধার্ঘ্য বারাসাতের দেব দা কে


 গত পঁয়তিরিশ বছর ধরে বারাসাতের কয়েকটি ফুটবল মাঠে সকাল বিকেলে গেলে শোনা যাবে দেবাদার গলা,"ফাইট, ফাইট "।মাঠে ময়দানে, সাইড লাইনের পাশে তাঁর " ছেলেদের "লড়াইয়ের কথা বলতে থাকা ফুটবল শিক্ষাগুরু দেবাদার জীবনে মূলমন্ত্র নিষ্ঠা, শৃঙ্খলা ও নাছোড়বান্দা লড়াই।মার্ক টোয়েন বলেছিলেন সত্য বাস্তবের চেয়ে ও আশ্চর্যজনক। মতি নন্দীর কোনি উপন্যাসের শিক্ষাগুরু ক্ষিতদা নামে পরিচিত ক্ষিতিশ সিনহা বলতেন ফাইট কোনি ফাইট।উপন্যাস বা পর্দার ক্ষিতদা লড়তেন একজনকে নিয়ে। আর দেবাদার লড়াই গ্রামগঞ্জের বা মফস্বলের ছেলেদের বড় ক্লাবে প্রতিষ্ঠিত করা বা দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। শিক্ষক হিসেবে জাতীয় শিক্ষকের সম্মান তিনি পান নি। দ্রোণাচার্য সম্মানে ভূষিত না হয়েও তিনি দীর্ঘ সময় ধরে ফুটবল ময়দানের দ্রোণাচার্য।শিক্ষক দিবসের আদর্শ শিক্ষকের মুখ ক্রীড়াগুরু দেবা দা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: