আজ থেকে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। রবিবার বৃষ্টি বাড়ার আশঙ্কা। রাজ্য জুড়ে বৃষ্টি রবি ও সোমবার। আসাম মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির প্রভাব। আগামী সপ্তাহে বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জল স্তর।
দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস।উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। রবিবার দার্জিলিং কালিম্পং এ অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গে আগামী 48 ঘণ্টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রবি ও সোমবার।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা26.6 ডিগ্রী ।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রী ।বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 60 থেকে 96 শতাংশ ।গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 1.7 মিমি।
আগামীকাল মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরবে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি সহ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও বঙ্গোপসাগরের উপর। মৌসুমী অক্ষরেখা জয়পুর থেকে ডালটনগঞ্জ শান্তিনিকেতন হয়ে বাংলাদেশ ও আসামের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত।


0 coment rios: