Tuesday, 1 September 2020

পিকের টিমের নাম করে তৃণমূল কংগ্রেসের নেতার কাছে টাকা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক

পিকের টিমের নাম করে তৃণমূল কংগ্রেসের নেতার কাছে টাকা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কুলটি থানার পুলিশ । ধৃতের বাড়ি কুলটী থানা এলাকাতে।তৃণমূল যুব কংগ্রেসের নেতা  বিশ্বজিৎ চ্যাটার্জির অভিযোগের ভিত্তিতে আটক করা হয় অভিযুক্ত মৃত্যুঞ্জয় সিং কে। পরে খবর নিয়ে জানা যায়, মাস ছয়েক আগে সে পিকের টিমে কাজ করতো অভিযুক্ত। বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়ায় তাকে বের করে দেওয়া হয়েছিল পিকের টিম থেকে।

 বিশ্বজিৎ চ্যাটার্জির বক্তব্য বেশ কয়েকদিন ধরে তাকে ফোন করে অভিযুক্ত যুবক বিভিন্ন অভাব-অভিযোগ শুনতো। এই যুবক কাল রাত্রে বেলায় তার কাছে এসেছিল টাকা চাইতে। অভিযুক্ত যুবকে পিকের টিমের কমিউনিটি কিচেনের জন্য  টাকা চাইছিল। বিশ্বজিৎবাবুর সন্দেহ হলে সে পিকের টিমের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে এই ছেলেটিকে 6 মাস আগেই বের করা দেওয়া হয়েছে । তখন তাকে পুলিশের হাতে তুলে দেন বিশ্বজিৎ বাবু । বিশ্বজিৎ চ্যাটার্জির লিখিত অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ তাকে গ্রেফতার করে আসানসোল আদালতে পাঠিয়েছে। অপর দিকে ধৃত যুবকের দাদা  ধনঞ্জয় সিং বলেন আমরা রাত্রে অনেক  খোঁজাখুঁজির পর খবর পাই চিটিং এর অপরাধে ভাইকে পুলিশ এরেস্ট করেছে। ভাই আগে পিকের টিমে কাজ করতো।আমরা ভদ্র পরিবারের লোক এই কথা শুনে খারাপ লাগছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: