সামাজিক দায়বদ্ধতার নজির রেখে কোভিড-১৯ ও আমফান দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের সমাজ কল্যাণ ইউনিট । লক্ষাধিক টাকা তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে । বুধবার রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের সমাজ কল্যাণ ইউনিটের পক্ষ থেকে বিকাশ ভবনে নারী ও শিশু কল্যান এবং সমাজ কল্যান দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজার হাতে ২১ লক্ষ ১ হাজার ১ টাকার চেক তুলে দেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্বরা। মন্ত্রীর হাত হয়ে এই টাকা পৌছে যাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ।


0 coment rios: