Monday, 21 September 2020

করোনার প্রভাব এবার দেবীর কেশ শিল্পে

প্রতিবছর যেখানে শিল্পীদের নাওয়া - খাওয়ার সময় থাকেনা আজ সেখানে অধিকাংশ শিল্পী অভাবের তাড়নায় করছেন অন্য জীবিকা । কেউ বেচ্ছেন আলু- পিয়াজ,  কেউ বেচ্ছেন সবজি, কেউবা শুরু করছেন শ্রমিকের কাজ । হাতেগোনা কয়েকজন শিল্পী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে । আমরা কথা বলছি এমন এক শিল্পের যা ছাড়া অসম্পূর্ণ দেবী দুর্গার অথবা যে কোন দেবদেবীর প্রতিমা । হ্যাঁ আমরা কথা বলছি দেবীর সেই ঘন কালো কেশ বা চুলের । যা তৈরি হয়ে থাকে পাট থেকে । সেই কারণেই এই শিল্পকে বলা হয় পট চুল শিল্প ।
হাওড়া জগতবল্লভপুর পার্বতীপুর অঞ্চলে কয়েক দশক ধরে তৈরি করা হয় এই পর চুল । যা শুধু কুমোরটুলি নয়, ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে । কেননা যেকোনো প্রতিমায় অসম্পূর্ণ সেই দেব-দেবীর কেশ ছাড়া । কিন্তু করোনা পরিস্থিতি যেন সবকিছু থামিয়ে দিয়েছে । মহামারীর কারণে বিগত ছয় মাস ধরে বন্ধ রাখা হয়েছে সমস্ত পূজা-অর্চনা । মহালয়া হয়ে গেলও সেভাবে প্রতিমার চাহিদা না থাকায়, চাহিদা নেই পটের কেশের । ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় চার হাজার কর্মচারী ও তাদের পরিবার । অনেকে আবার নিজেদের সোনা গয়না জমি বন্দক রেখে কোনরকমে চালাচ্ছেন নিজেদের সংসার । এখন সকলে একটাই আশা যদি সরকার কোনরকম আর্থিক সাহায্য ঘোষণা করে তাদের জন্য তাহলে তারা ও তাদের ঐতিহ্যবাহী এই পটকেশ  শিল্প বেঁচে যাবে ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: