দুর্ঘটনায় আহত রাম ভক্তকে বাঁচানোর চেষ্টা উদ্ধারকারী স্থানীয় বাসিন্দাদের। তাদেরই তৎপরতায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর বনদফতরের সাহায্যের জন্য ফোন করলে ঘন্টা চারেক পরে এলো বনদফতরের গাড়ি ,তার কিছুক্ষণ আগেই মারা গেল জখম হনুমানটি ।ঘটনাটি ঘটেছে অশোকনগর মানিকনগর কাঞ্চনপল্লি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় সকাল ছটা নাগাদ এলাকার কয়েকজন স্থানীয় মানুষ রেললাইনের পাশে মাথায়,ও পাজরে আঘাতে রক্তাক্ত অবস্থায় একটি হনুমানকে কাতরাতে দেখে ,দলে থাকা বাকি হনুমানেরা কান্না করতে থাকে । সাথে সাথে স্থানীয় মানুষের সহযোগিতায় হাবড়া বিডিও অফিসে পশু চিকিৎসালয়ে নিয়ে আসে । সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বলা হয় থানায় যোগাযোগ করতে। থানায় এসে বনদফতরের সাথে যোগাযোগ করলেও বারাসাত থেকে হাবড়া আসতে প্রায় চার ঘণ্টা সময় অতিক্রম হয়ে গেল ।যখন বনদফতরের গাড়ি হাবড়া থানায় এসে পৌঁছল তখন আহত হনুমানের মৃত্যু হয়েছে। হনুমানটিকে উদ্ধারকারীরা জানায় সময়মতো বনদফতর এসে উপস্থিত হলে হয়তো হনুমানটিকে প্রাণে বাঁচানো সম্ভব হতো। স্বভাবতই বনদপ্তর এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।



0 coment rios: