সকাল থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রগুলিতে ঢুকতে শুরু করেছে। পূর্ব বর্ধমানের দু'জয়গায় জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষার জন্য কেন্দ্র করা হয়েছে । বর্ধমানের শহরে দুজায়গায় ও গুসকরায়।পরীক্ষাকেন্দ্র গুলিতে সরকারি নির্দেশিকা মেনে চলা হচ্ছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রগুলির কর্মীরাও দেখভালের দায়িত্বে আছেন।সামাজিক দূরত্ব বিধি মানার জন্য চক দিয়ে গোল দাগ কাটা হয়েছে।পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা ঢোকার আগে থার্মাল ক্লিনিং করা হচ্ছে। কার্ষত বলা যায় পরীক্ষা কেন্দ্রগুলিতে করোনার ভাইরাসের জন্য যে,সব সরকারি নির্দেশিকা বা বিধি নিষেধ আরোপ করা হয়েছে তা সবই মানা হচ্ছে। বাস চলাচল করছে একেবার হাতেগোনা। অনেক রুটেই বাস চলাচল বন্ধ আছে কোভিডের জন্য।বন্ধ ট্রেন চলাচল। ফলে অনেক পরীক্ষার্থীই সরকারি বা বেসরকারী বাসের উপর ভরসা না করে নিজেরাই গাড়ি ভাড়া করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর বন্দবস্ত করেছে।কালনার বুলবুলিতলা থেকে সীমা ঘোষ বা পূর্বস্থলী থেকে আসা রুপম মিত্ররা বলেন বাস চলছে। কিন্তু তার উপর ভরসা করা যাবে না। তাই তাঁরা নিজেরা গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে এসেছেন।রুপম মিত্র, পলাশ দাসদের মত অনেক পরীক্ষার্থীই বাইক নিয়ে এসেছেন।তবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই আঁটোসাটো বন্দবস্ত করা হয়েছে। সজাগ আছে পুলিশ প্রশাসনও। সকাল ৯ টায় পরীক্ষা শুরু হলেও ভোর থেকেই দূরদূরান্তের পরীক্ষার্থীরা বাড়ি থেকে বেড়িয়েছেন।
Tuesday, 1 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.




0 coment rios: