![]() |
| Add caption |
গেঞ্জি কারখানার মালিকের দাদা গিরিতে অতিষ্ঠ হয়ে বিক্ষোভে বারাসাত ২২ নং ওয়ার্ডের মাকড়সা পুকুর কোঠরা এলাকার বাসিন্দা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে কারখানার মালিক স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে গুন্ডারাজ চালাচ্ছে। কিছুদিন আগে রাত ১২ টা নাগাদ সরকারি ইলেকট্রিসিটি ট্রান্সফর্মারের মেইন নামিয়ে রীতিমতো বড় বড় ট্রলার কারখানায় প্রবেশ করায়।
স্থানীয় কিছু যুবক প্রতিবাদ করলে তাঁদের মারধর পর্যন্ত কড়া হয়। এরপর স্থানীয় বাসিন্দারা বাদু ফাঁড়ি তে অভিযোগ জানালে পুলিশ আসে। কিন্তু পুলিশের সামনেই তাঁদের গায়ে হাত তোলে কারখানার মালিক। তাঁদের অভিযোগ পুলিশ টাকা খেয়ে কারখানার মালিকের সাথে যোগসূত্র রয়েছে।
এরপর তাঁরা বারাসাতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার কে পুরো বিষয়টি জানায় কিন্তু সাংসদ এই মুহূর্তে দিল্লীতে ব্যস্ত। তাঁরা পরবর্তীকালে বারাসাতের পৌরপ্রশাসক সুনীল মুখার্জী ও পৌরপ্রশাসক সদ্যস অশনি মুখার্জীকে পুরো বিষয় টি জানায়।
আজ স্থানীয় বাসিন্দারা মাকড়সা পুকুর সংলগ্ন ওই কারখানার সামনে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবাদ জানায় এবং বাদু থানার ic এই ঘটনায় সম্পূর্ণ ভাবে জড়িত সন্দেহে অবিলম্বে তার অপসারণের দাবি তোলে।


0 coment rios: