পুরনো সেতু ভেঙে ডিভিসি চ্যানেলের জলে পড়ে গেল বালি বোঝাই লরি। গুরুত্বপূর্ণ এই সেতু ভেঙ্গে যাওয়ার ফলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন পান্ডুয়া ও ধনিয়াখালি ব্লকের মধ্যে। ঘটনাটি ঘটেছে হুগলী জেলার পান্ডুয়া ব্লকের হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালাগুড়ি শ্মশান এলাকাতে। গ্রামবাসীদের অভিযোগ, পান্ডুয়া ও ধনীয়াখালি দুই ব্লককে যুক্ত রেখে ছিলো এই ব্রিজটি ছিলো। বহু বছর যাবত শ্মশানের পাশে এই ব্রিজটি বহু বছর ধরে ভেঙে গেছে। মানুষ গাড়ি তো দূরের কথা সাইকেল নিয়ে যেতেও ভয় পেতেন এই ব্রিজ দিয়ে।
ব্রিজের এমন অবস্থা হওয়ার জন্য পঞ্চায়েতের তরফ থেকে দুর্বল সেতু বলে রাস্তার দু দিকে লাগিয়ে রেখেছিল কিন্তু অভিযোগ রাতের অন্ধকারে ও ভোরের দিকে বেশ কিছু ভারী যান এই ব্রিজ দিয়ে পারাপার করানো হতো। এমনি বুধবার সকাল দশটা নাগাদ এই ব্রিজ দিয়ে একটি বালিবোঝাই লরি হাটতলা থেকে শিয়ালাগুড়ি দিয়ে ধনীয়াখালীর দিকে যাচ্ছিল । পার হওয়ার সময় হঠাৎই হুড়মুড়িয়ে লরি সমেত ভেঙে পড়ে ব্রিজটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীরা।ড্রাইভার খালাসী কে উদ্ধার করে সকলে।দুজনের চোট লাগে । ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে দুই ব্লকের মানুষ কিভাবে যাতায়াত করবে তা প্রশ্নের মুখে রয়ে গেল।



0 coment rios: