Friday, 11 September 2020

হুগলিতে পথ দুর্ঘটনায় নিহত কলকাতার প্রথম মহিলা ওসি সহ আরো ২ জন

 

পথদুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার প্রথম মহিলা ওসি দেবশ্রী চ্যাটার্জির।মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে এদিন ভোর সাড়ে ছটায় দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে তে দাদপুর থানার অন্তর্গত হোদ্লা এলাকায় । জানা গেছে বর্ধমানের দিক থেকে কোলকাতায় যাওয়ার পথে রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে তাঁর স্কর্পিও গাড়িটি।  সিও (12 ব্যাটিলিয়ন) দেবশ্রী চ্যাটার্জির সঙ্গে মৃত্যু হয়েছে তার সিকিউরিটি তাপস বর্মন ও গাড়ির চালক মনোজ সাহার।মৃত দেবশ্রী চ্যাটার্জী রাজ্য পুলিশের সিও পদে ১২  ব্যাটেলিয়ান ডাবগ্রামে পোস্টিং ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে ছটাা নাগাদ জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে অফিসারের স্করপিও গাড়িটি।চালক সম্ভবত ঘুমিয়ে পরেছিলো।আহত তিনজনকেই দাদপুর থানার পুলিশ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন হাসপাতালের চিকিৎসক।ঘটনার খবর পেয়ে সাথে সাথে হুগলি গ্রামনী পুলিশের এস পি তথাগত বসু হাসপাতালে এসে উপস্থিত হন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: