Monday, 21 September 2020

ত্রিশূল তীর-ধনুক নিয়ে মিছিল আদিবাসীদের

বসিরহাট মহাকুমার বসিরহাট থানা টাউন হল থেকে ইছামতি ব্রীজের পুলিশ সুপার অফিস পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ত্রিশূল তীর-ধনুক নিয়ে মিছিল করলো আদিবাসী সম্প্রদায়।  আজ আদিবাসী তপশিলি জাতি উন্নয়ন সমিতির নেতৃত্বে ত্রিশূল তীর-ধনুক ধামসা মাদল নিয়ে মিছিলে শামিল হল কয়েকশো আদিবাসী মহিলা-ও পুরুষ । তাদের দাবি আদিবাসী অধ্যুষিত অঞ্চল হিঙ্গলগঞ্জ সন্দেশখালি প্রভৃতিি এলাকায় বেআইনিভাবে মদের ভাটি চলছে, আদিবাসী সমাজের মানুষ মদ খেয়ে তাদের স্ত্রী সহ পরিবারের উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে, পুলিশ প্রশাসন নির্বিকার। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ার ফলে।তারা আজ এই মিছিল করতে বাধ্য হয়েছে। একথা জানান আদিবাসী নেতা সুকুমার সরদার। তিনি বলেন, মূলত ত্রিশূল নিয়ে করার মূল উদ্দেশ্য যাতে এলাকার সমাজবিরোধীরা তাদের উপর হামলা চালাতে না পারে, তাই তারা ত্রিশূল নিয়ে মিছিল করছেন। পাশাপাশি আদিবাসী সমাজের সব রকম সুযোগ-সুবিধা সংরক্ষণ দিতে হবে। তিনিি আরো বলেন এটা তারা রা18 সালেবসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কেসবরী রাজকুমারকে, লিখিতভাবে জানিয়েছিল।
আজ নতুন পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই এর কাছে লিখিত দিচ্ছি। আদিবাসী সমাজ সুরক্ষিত ও নিরাপত্তা যাতে ঠিক পাওয়ায় এলাকায় মদের ভাটি উচ্ছেদ হয় ও সমাজবিরোধীদের কার্যকলাপ যাতে বন্ধ হয়। তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। না হলে আগামী দিনে  তারা বৃহত্তর আন্দোলন করবে বলে জানান। পাশাপাশি  তিনি বলেন যাতে আদিবাসী সমাজে উপর আক্রমণ না হয় তার জন্য প্রতিহত করার জন্য আমাদের ত্রিশূল তীর-ধনুক নিয়ে আজ সোমবার দুপুর 12 টায় মিছিল করলাম পাশাপাশি পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: