মেট্রো চলাচল নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক মেট্রো রেল আধিকারিকদের
গত কালকে বৈঠকের পর আজকে আবার বৈঠক মেট্রো চলাচল নিয়ে। এবার বৈঠক মেট্রো ভবনে। নবান্ন উচ্চপদস্থ আমলাদের সঙ্গে বৈঠকের পর আজকে মেট্রো কতৃপক্ষের সঙ্গে লাল বাজারের পুলিশ আধিকারিক সহ পরিবহন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দের সঙ্গে বৈঠক হয়। মূলত মেট্রো চালু হলে কি ভাবে ভিড় সামাল দেওয়া যায়। সেই বিষয়ের পাশাপাশি মেট্রোর বাইরে ও ভিতরে যাত্রীদের সামাল দেওয়া জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়। সেই সব বিষয় নিয়ে আলোচনা বৈঠকে। রাজ্য সরকারের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। কিভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে মেট্রো চালানো যায়। সেই সব বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।


0 coment rios: