পাবজি-সহ আরও ১১৮ টি অ্যাপের উপর নিষেধাজ্ঞার জারি করল কেন্দ্র। এর আগে প্রায় ৬০টি চায়না অ্যাপকে নিষিদ্ধ ঘোষনা করেছে কেন্দ্র।
বুধবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ঝুঁকির ধরন’ বিবেচনা করে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। যা ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক’।গালওয়ান সংঘর্ষের পর দু'দফায় অ্যাপে নিষেধাজ্ঞা চাপিয়েছিল কেন্দ্র। তখন থেকেই নিষিদ্ধ অ্যাপের তালিকায় পাবজির নাম থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। প্যাংগং সো লেকের কাছে নয়া উত্তেজনার মধ্যে সেই গেমিং অ্যাপের উপরও নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্র। পাশাপাশি আরও ১১৭ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হল।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: