Thursday, 3 September 2020

রণক্ষেত্র মধ্যমগ্রামের সুধীর মেমোরিয়াল স্কুলে, ফি বৃদ্ধি নিয়ে অভিভাবকদের বিক্ষোভ ভাঙচুর

 মধ্যমগ্রামের সুধির মেমোরিয়াল স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলে বিক্ষোভ ভাঙচুর অভিভাবকদের

হাইকোর্টের নির্দেশ অমান্য করে বর্ধিত হারে টিউশন ফি ও অ্যাডমিশন ফি নেয়ার প্রতিবাদে স্কুলের প্রিন্সিপালের কুশপুত্তলিকা দাহ করে স্কুলের প্রিন্সিপালের ছবি  সম্বলিত পোস্টার স্কুলের দেওয়ালে সাঁটিয়ে দিয়ে বিক্ষোভ আন্দোলন অভিবাবকদের। 


দোলতলা সুধীর মেমোরিয়াল স্কুল চত্বর। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ। গত মে মাসে মধ্যমগ্রামের দোল তলায় সুধীর মেমোরিয়াল নামে এই বেসরকারি ইংলিশ  মিডিয়ামস্কুলের অভিবাবকরা করোনাকালে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন। এই সময় প্রশাসনের হস্তক্ষেপে অভিভাবকদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক ও হয়। সেখানে কেবলমাত্র টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেবেন না বলে আশ্বস্ত করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু মাস না কাটতেই ভোল বদল প্রিন্সিপাল ও স্কুল কর্তৃপক্ষের। চড়া হারে এডমিশন ফি ও টিউশন ফি নিতে নিতে শুরু করে সুধীর মেমোরিয়াল স্কুলের কর্তৃপক্ষ। তার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভে সামিল হোন অভিবাবকরা। পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় স্কুলের প্রিন্সিপাল পলাশ সাহার সঙ্গে আলোচনায় বসারও আবেদন জানান অভিবাবকরা। কিন্তু স্কুলের প্রিন্সিপাল পলাশ সাহা আলোচনাতেই যেতে রাজি নন বলে দাবি অভিভাবকদের। তাই বাধ্য হয়ে অভিভাবকরা ফের তীব্র আন্দোলনে নামেন এবং স্কুলের গেটে বিক্ষোভ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। 




  যদিও এই আন্দোলন নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ সুধির মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল পলাশ সাহা । তার দাবি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে চলতে হচ্ছে। শিক্ষকদের বেতন থেকে শুরু করে সমস্ত খরচ তুলতে হয় ছাত্র ছাত্রী দের থেকে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: