কি ভূমিকা থাকবে রেড ফোর্সের ? সিপিএমের তরফে জানানো হচ্ছে করণা আক্রান্তদের সঙ্গে কথা বলে তাদের সাহস যোগানো তাদের বিভিন্ন ভাবে পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মানুষের যাতায়াত বেশি সেই সমস্ত জায়গায় স্যানিটাইজার করা হবে। পূর্ব প্রতিশ্রুতি মত শনিবার থেকে শুরু হলো "রেডফোর্সের" কার্যকলাপ ।শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাবড়া স্টেশন, স্টেশন রোড, এলাকার দোকানের সামনে , হাসপাতাল চত্বর ও পোস্ট অফিস রোড এলাকার কয়েকটি জায়গায় তারা জীবাণুনাশক স্প্রে করল । পাশাপাশি শুক্রবার করোনা আক্রান্ত রোগীকে হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষন ফেলে রাখা হয় সেখানেও স্যানিটাইজার করলো লাল বাহিনী । হাবড়া পুরসভার 24 টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আগামী 15 দিন লাগাতার এভাবেই জীবাণুনাশক স্প্রে ও ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার ও করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে সচেতনতা তৈরি করা হবে ।
জীবাণুমুক্ত স্প্রের পাশাপাশি করোনা ও ডেঙ্গু নিয়ে সচেতনতার কাজে নেমে পড়লো লাল ঝাণ্ডার"রেডফোর্স"
সিপিএমের দলীয় তরফে অল্প পয়সায় রক্তের নমুনা পাঠানো হয়েছিল মুম্বাইতে । রক্ত পরীক্ষা করে দেখা হয়েছিল কাদের শরীরের করণা রোগের সঙ্গে লড়াই করার মতো অ্যান্টিবডি তৈরি হয়েছে । কিছুদিন আগেই রক্ত পরীক্ষার পর 17 জনের শরীরে অ্যান্টিবডি পাওয়া যায় । সিপিএমের তরফে তাদের এবং ইচ্ছুক কয়েকজন সাহসী যুবক সংখ্যাটা মোটামুটি 50 জনকে নিয়ে তৈরি করা হয়েছে "রেডফোর্স"।




0 coment rios: