বসিরহাট মহাকুমার মিনাখা থানার বকচারা এলাকায় আজ রাস্তা সারাইয়ের দাবিতে সিপিএমের পথ অবরোধ হয়। মঙ্গলবার সকাল দশটা নাগাদ সিপিএম নেতা প্রদ্যুৎ রায় ও নাজিমুল হকের নেতৃত্বে সিপিএম কর্মী-সমর্থকরা বসিরহাট ও মালঞ্চ রোড বকচরা এলাকায় পথ অবরোধ করেন। এদিন অবরোধকারীদের নেতৃত্ব জানায় দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল ও ভগ্নদশা ,তাই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এদিন পথ অবরোধ চলে ঘন্টাখানেক , অবরোধেের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ এসে আশ্বাস দিলে তারপর অবরোধ উঠে যায়।
Tuesday, 15 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: