Tuesday, 15 September 2020

ডাকাতির ছক বানচাল,আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

 


ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। ধৃতদের নাম মনোজ দেবনাথ (৩৬), ও পরিমল হালদার (৪৮)।ধৃতদের বাড়ি অশোকনগর থানার কল্যানগর বাজার এলাকায়।পুলিশ সুএে জানা গিয়েছে,সোমবার রাতে হাবড়া থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে হাবড়া ডহরথুবা এলাকায় গভীর রাতে কিছু অপরিচিত ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে জরো হয়েছেন।সেই মতো হাবড়া থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির ছক বানচাল করে হাতেনাতে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে।যদিও পুলিশ দেখে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাকিরা।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো লোহার ভোজালি।ধৃতদের মঙ্গলবার দুপুরে হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে বারাসত আদালতে তোলা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান হাবড়া থানার বিভিন্ন এলাকায় ইদানিং বেশ কিছু মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই দুষ্কৃতীরা ঐ ঘটনায় যুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: