ঘুড়ি উৎসবের মাধ্যমে ২০২১ এর ভোটের প্রচার শুরু করে দিল বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্মল দত্ত। আজ সল্টলেক দত্তাবাদের বালির মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন কাউন্সিলর নির্মল দত্ত। আজ এবং আগামীকাল দুদিন চলবে এই ঘুড়ি উৎসব।ঘুড়িতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশাপাশি তৃণমূল বিধায়ক সুজিত বোসের ছবি এবং তৃণমূলের প্রতীকী চিহ্ন দেওয়া হয়েছে। উদ্যোক্তা উদ্দেশ্য, এই ঘুড়ি উৎসবের মাধ্যমে ২০২১ এর ভোট প্রচার শুরু করা হল। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং দলীয় প্রতীক চিহ্ন দেওয়া ঘুড়ি কেটে গিয়ে মানুষের হাতে গিয়ে পড়বে এভাবেই ভোটের প্রচার হবে। ভোট প্রচারে একটা নতুনত্ব আনা হয়েছে ঘুড়ি লাঠাইয়ের মাধ্যমে এমনটাই দাবি উদ্যোক্তাদের।


0 coment rios: