৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এলাকার মহান শিক্ষক, অ্যাম্বুলেন্স চালক, ঝাড়ুদার, ভ্যান চালক, চর্মকারদের ফুল, মেমেন্ট, চারাগাছ,মাস্ক,স্যানিটাইজার শাড়ি ও গেঞ্জি হাতে তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হল বাগদা পঞ্চানন সোসাইটির উদ্যোগে।
শিক্ষক দিবস উপলক্ষে সমাজে পিছিয়ে পড়া সাধারন মানুষ এবং করণা যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন সংস্থার কর্তারা। এদিন বাগদা বাজারে সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ও বরুণ বিশ্বাসের ছবি সামনে রেখে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার ২০০০ সাধারণ মানুষের হাতের মাস্ক-স্যানিটাইজার ও চারা গাছ তুলে দেওয়া হয় ।



0 coment rios: