Tuesday, 1 September 2020

বসিরহাটে শেষবারের মাটির হাড়ির কাঁচাগোল্লা, নলেন গুড়ের পাটালি,বাগদা চিংড়ি খাওয়া হলো না প্রয়াত রাষ্ট্রপতির

 

অভিভাবকহীন হলো বসিরহাটে প্রবীণ নেতা অসিত মজুমদার ।একসময় রাজনৈতিক উত্থান হয়েছিল রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত ধরে। হঠাৎ গতকাল সোমবার বিকেল বেলা দিল্লির সেনা হাসপাতালে  প্রাক্তন রাষ্ট্রপতি মৃত্যুর খবর পেয়ে বসিরহাটের অসিদের চোখে জল। 
এক সময় বহু আন্দোলনের মধ্য দিয়ে প্রয়াত রাষ্টপতির সঙ্গে রাজনৈতিক সংগ্রামের সাক্ষী ছিল অসীত মজুমদার, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের এআইসিসির মেম্বার করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি অসিত বাবু কে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে  রাজনৈতিক মতাদর্শ উদ্বুদ্ধ হয়ে কংগ্রেসের কংগ্রেসের প্রত্যাবর্তন হয়।  বসিরহাটের অসীত মজুমদার এর বাড়িতে আসলে ওনার জন্য আলাদাভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। সঙ্গে বসিরহাটের কাঁচাগোল্লা পাটালি বাগদা মেনুতে অবশ্যই থাকতো । 2017 সালের রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পরে একাধিকবার দিল্লির বাড়িতে অসিত মজুমদার সঙ্গে সফরসঙ্গী থাকতো,  মাটির হাড়িতে কাঁচাগোল্লা, নলেন গুড়ের পাটালি বাগদা চিংড়ি। গত এক বছর আগেও দিল্লির বাড়িতে গিয়ে দিয়েছেন ।তার শারীরিক সুস্থতা কামনা করেছেন বারবার মনে করিয়ে দিচ্ছে সেই সব দিনের কথা।
রাষ্ট্রপতি জন্য বসিরহাটের মানুষ পেয়েছে যেমন অবদান বসিরহাটের জন্য ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা স্থলবন্দর , রাষ্ট্রপতি যখন ভারতবর্ষে পরাষ্ট্রমন্ত্রি মন্ত্রী ছিলেন। পাশাপাশি ইছামতি ব্রিজ তৈরি হয়েছিল যখন তিনি কেন্দ্রীয় কমিটির যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান।  আজও ছাত্র-ছাত্রী থেকেক বসিরহাট বাসীর কাছে একজন উজ্জ্বল নক্ষত্র ।মানুষের মধ্যে সেই স্মৃতি উস্কে দিচ্ছে। তাই দাদাকে হারিয়ে আজ অভিভাবক অসিত বাবু। ওনার স্ত্রী  কৃষ্ণা মজুমদার তিনি রাষ্ট্রপতির অপেক্ষায় বাড়িতে বসে থাকতেন। কখন আসবেন উনার হাতে কাতলা মাছের মুড়ো দিয়ে মুড়িঘন্ট পাশাপাশি মাছের মাথা, পেট ভরে খাওয়াবেন। আজ অতীত ,যুগের অবসান হল ভারতবর্ষের মানুষ আজ এক প্রাণপুরুষ কে হারালো।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: