লকডাউনে বাড়িতে বসেই পাঁচ বন্ধু মিলে বানিয়ে ফেললেন আস্ত ল্যান্ডমাইন ডিটেক্টর! মোবাইলের সাহায্যে কন্ট্রোল করা যাবে ডিটেক্টরটি ৷ অবাক করার মতো বিষয় হল, ডিটেক্টরটি বানাতে খরচ হয়েছে মাত্র 800 টাকা। এই যন্ত্রটি বানিয়ে যথারীতি তাক লাগিয়ে দিয়েছেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচ ছাত্র-ছাত্রী।আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া সৃজা ঘোষ, শুভম দাস, সৃজা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় মণ্ডল ও স্বরূপ বিট। পাঁচজনই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের পড়ুয়া। লকডাউনের সময় কলেজ বন্ধ থাকায় তাঁরা অনলাইনে এই প্রজেক্ট নিয়ে আলোচনা সেরে ফেলেছিলেন। সবাই বাড়িতে থেকেই আলাদা আলাদা ভাবে এই প্রোজেক্টের জিনিসপত্রগুলি বানিয়েছেন । পরে একদিন সবাই মিলে এক জায়গায় হয়ে এই প্রোজেক্টের অ্যাসেমব্লিং-র কাজটি সম্পূর্ণ করেন । প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ফোন কন্ট্রোলড ল্যান্ডমাইন ডিটেক্টর।দেশের যুদ্ধ কালীন পরিস্থিতি তৈরি হলে এই ল্যান্ডমাইন ডিটেক্টর যন্ত্রটি কাজে লাগবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।



0 coment rios: