Thursday, 17 September 2020

অশোকনগরে প্রধানমন্ত্রীর 70 তম জন্ম দিবস উপলক্ষে বিজেপির অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল পুলিশ

 অশোকনগর 12 নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রীর 70 তম জন্ম দিবস উপলক্ষে বিজেপির অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল অশোকনগর থানার পুলিশ অভিযোগ বিজেপি নেতৃত্বের।বিজেপির দাবি রাস্তার পাশে তারা মঞ্চ বেঁধে প্রধানমন্ত্রীর 70 তম জন্ম দিবস উপলক্ষে কিছু সামাজিক অনুষ্ঠান যেমন শিশুদের বস্ত্র বিতরণ সহ একাধিক অনুষ্ঠান করার কথা ছিল বিকেলে।কিন্তু অশোকনগর থানার পুলিশ এসে স্থানীয় নেতৃত্ব কে জানায় অনুষ্ঠান করা যাবে না কারণ পুলিশের অনুমতি নেওয়া হয়নি। 
ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ। বিজেপির দাবি তৃণমূলের চাপে পুলিশ তাদের এই প্রোগ্রাম বন্ধ করতে উদ্যোগী হয়েছে। তৃণমূলের দাবি অশোকনগর 12 নম্বর ওয়ার্ডে বিজেপির তেমন কোনো কর্মী নেই তারা বিজেপিকে নিয়ে ভাবে না প্রশাসন প্রশাসন এর মত কাজ করছে। এই নিয়ে আমরা বিজেপির জেলা সভাপতি শংকর চ্যাটার্জির সাথে কথা বললে তিনি রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। শংকর বাবু অভিযোগ করেন পুুুুুলিশ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মতো আচরণ করছে। আর থানা গুলি পরিণত হয়েছে তৃণমূলের পার্টি অফিসে। ফলো তো সর্বত্রর বিজেপিকে  আক্রান্ত  হতে হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: