Friday, 4 September 2020

দিঘা গেটের কাছে ভয়ানক দুর্ঘটনা, মৃত 2

 

দীঘার গেটের কাছে ভয়ানক দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক মোটর বাইক চালক এছাড়াও বাইকে সওয়ার আরও এক আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃতরা কলকাতার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে ডাম্পারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে রামনগর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতি বার রাত্রে ডাম্পারটি দিঘার দিকে যাচ্ছিল। দিঘা গেটের সামান্য আগে ঘেরসাই এর কাছে ফাঁকা রাস্তায় বাকটিকে পিষে দেয় ডাম্পারটি। সেই মুহূর্তে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিঘা থানা ও মোহনা থানার পুলিশ। পুলিশ কর্মীরা এসে রাস্তায় যানজট মুক্ত করার চেষ্টা করে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: