Saturday, 15 August 2020

স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যমগ্রামে মাস্ক ও স্যানিটাইজার বিলি শ্রী শঙ্খ সেবা ফোরামের(ভিডিও)

 

স্বাধীনতা দিবস উপলক্ষে ধারাবাহিকভাবে মাস্ক বিলি ও এলাকা স্যানেটাইজ করা শুরু করলো শ্রী শঙ্খ সেবা ফোরাম । মধ্যমগ্রামের বাদুতে শনিবার ওই কর্মসূচিতে  ছিলেন ফোরামের কর্নধার শঙ্খ চ্যাটার্জি ,কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটারিং কমিটির উত্তর চব্বিশ পরগনা জেলার জয়েন্ট কো অর্ডিনেটর ডাঃ বিবর্তন সাহা সহ বিশিষ্টজনেরা। এদিনের ওই কর্মসূচি শেষে ফোরামের কর্নধার শঙ্খ চ্যাটার্জি জানান করোনা সংক্রমণ ঠেকাতে ও মানুষকে সচেতন করতে ধারাবাহিকভাবে এই কাজ চালিয়ে যাবেন তাঁরা।এবিষয়ে কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটারিং কমিটির উত্তর চব্বিশ পরগনা জেলার জয়েন্ট কো অর্ডিনেটর ডাঃ বিবর্তন সাহা জানান মানুষকে ভালো রাখার স্বার্থেই তাঁদের এই উদ্যোগ।এদিকে শ্রী শঙ্খ সেবা ফোরামের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে মধ্যমগ্রামের বিধায়ক ও পুরপ্রশাসক রথীন ঘোষ জানান, এভাবে সবাই এগিয়ে এলেই করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো যাবে বলেই মনে করেন তিনি।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: