Sunday, 16 August 2020

মুর্শিদাবাদে বাড়িতে বোমা ফেটে মৃত এক

 

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মৌসাস্থলি গ্রামের হুমায়ুন কোবির(40) নামে এক ব্যক্তির মৃত্যু হল বোম ফেটে. পরিবার সূত্রের খবর হুমায়ুন কোবির গতকাল তিনটে নাগাদ নামাজ পড়ার পর ছাদে যায়.. বাড়ির লোকজন ভাবে সে ঘুমোতে গেল. কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটা বিকট আওয়াজ হয় আর সেই আওয়াজে  হুমায়ুনের মা তার নিজের নাতিকে ছাদে পাঠায়. ছাদে গিয়ে দেখে হুমায়ুন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে. পরিবারের লোকজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে.  সামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠায় এবং বোমা বাঁধতে গিয়ে মৃত্যু না কেউ বোমা মেরেছে তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ.



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: