করোনা কালে কর্মহীন শ্রমিকদের ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু হকারদের নতুন করে ব্যবসা শুরু করতে সেই ঋন নিতে গেলে ভেন্ডিং সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে। কিন্তু জেলা ও রাজ্য সরকারের প্রশাসনিক তরফে কেউ হকারদের সেই ভেন্ডিং সার্টিফিকেট দিচ্ছেনা। ফলত ঋণগ্রহীতাদের লিস্টে স্ট্রীট হকাররা নাম নথিভুক্ত করতে পারছেন না। বাধ্য হয়ে স্ট্রীট হকার রা আর্থিক ঋণ না পেয়ে চরম দূর্দশার মধ্যে রয়েছেন।
সেই দাবি নিয়েই সিআইটিইউয়ের তরফ থেকে শুক্রবার উত্তর 24 পরগনা জেলার বারাসাতে জেলাশাসকের দপ্তরে সি আই টি ইউ এর নেতৃত্বে কয়েক হাজার স্ট্রীট হকার বিক্ষোভ মিছিল করে গিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে 2014 সালের রাজ্য সরকারের বিধানসভায় পাস হওয়া হকার আইনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। শহর ভিত্তিক টাউন হকার্স কমিটি তৈরি করার কথা ছিল রাজ্য সরকারের। কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। এছাড়াও হকারদের সুরক্ষা দাবী ও অযথা পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয় স্মারকলিপিতে।




0 coment rios: