Sunday, 16 August 2020

করোনা আবহে বৃদ্ধের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য

 

  বারাসাতে বছর আশির  বৃদ্ধের আত্মহত্যা বহুতল আবাসনে। রবিবার ভোরে তাঁর দেহ উদ্ধার হয়  । তাঁর বাড়ির নিকট আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করা না গেলেও,  এলাকার মানুষ বলছেন  তাঁর কোভিড টেস্টের  রিপোর্ট করোনা পসিটিভ হওয়ার  পরে তিনি আত্মহত্যা করেন।  প্রাথমিক ভাবে অনুমান কোভিড  পসিটিভ হওয়ার আতঙ্ক থেকেই আত্মহননের পথ বেছে নেন বৃদ্ধ।  এলাকাবাসী একযোগে বলছেন নিজেকে কোভিড  পসিটিভ জেনেই হতাশা থেকে  আত্মঘাতী হন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী। অর্থাৎ  কার্যত হতাশা ও অভিশাপ থেকে বারাসাতের নবপল্লি ছোটোবাজারে আত্মহত্যা বৃদ্ধের।  রবিবার ভোরে বহুতল আবাসনের ফ্ল্যাটের  ব্যালকনি  থেকে বৃদ্ধের দেহ ঝুলতে দেখা যায়  ।এলাকায় যুগপৎ  আতঙ্ক ও চাঞ্চল্য। নিজের করোনা টেস্টের রিপোর্ট পসিটিভ জেনে শংকিত হয়েই আত্মহত্যা। স্থানীয় সুত্রে খবর, এগারো তারিখ অসুস্থ হয়ে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে শনিবার ছাড়া পান তিনি। এলাকাবাসীর বক্তব্য, শনিবার তাঁর করোনা টেস্টের রিপোর্ট পসিটিভ এসেছিল।সূত্রের খবর, শনিবার তুলনামূলক সুস্থ থাকলেও ভোরের আলো ফুটতেই এলাকাবাসি দেখেন বৃদ্ধের দেহ বাড়ির ব্যালকনি থেকে ঝুলছে। দেহ ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে ।করোনা আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর পরে এলাকায় করোনা সংক্রমণ ঘিরে  রয়েছে উদ্বেগ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: