পর্যটকের গাড়ির সঙ্গে মাছের গাড়ির মুখোমুখি ধাক্কা আহত ৫ পর্যটক। কলকাতা থেকে দীঘায় বেড়াতে আসা ৫ পর্যটক আজ ভোরে প্রাইভেট গাড়ি নিয়ে দীঘা মহোনায় যাচ্ছিলো। দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের কাছে মোহনা থেকে মাছ বোঝাই করে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতরভাবে আহত হন ৫ পর্যটক এবং দুটি গাড়ি ই ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং বহুক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে দীঘা মোহনা থানার পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে দীঘা হাসপাতালে ভর্তি করা হয়।



0 coment rios: