করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের বিডিও কৃষ্ণ চন্দ্র দাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। সূত্রের খবর অনুযায়ী গত ৬ই আগস্ট বিভিন্ন উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করা হয় কৃষ্ণ বাবুর। ৮ই আগস্ট রিপোর্ট পজিটিভ আসে। সেদিন তাকে বহরমপুর মাতৃসদন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। গত ৯ ই আগস্ট কলকাতায় স্থানান্তরিত করা হয় কৃষ্ণ বাবুকে। রবিবার ৩০ শে আগস্ট রাত্রি ৯টা ৩৯ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে করোনা ছাড়াও একাধিক রোগে আক্রান্ত ছিলেন কৃষ্ণ বাবু।
Monday, 31 August 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: