Sunday, 30 August 2020

কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে মোবাইলের দোকানে আগুন ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী

শনিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া গান্ধী মোড়ে ভরা বাজারে একটি মোবাইলের দোকানে হঠাৎই আগুন লাগে। আগুনে ভষ্মীভূত হয়ে যায় দোকানের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও বীজপুর থানার পুলিশ।
দমকল কর্মীরা এক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে অনুমান দমকলের।এ বিষয়ে দোকান মালিক  বিশেষ কিছু না বললেও দোকানে আগুন লাগায় ভেঙে পড়েছেন তিনি। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণ এখনও বোঝা যাচ্ছে না।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: