ইংরেজ আমলের দিনাজপুরের SP-কে দেওয়া ইংরেজ DIG-র হাতে লেখা চিঠি থেকে শুরু করে 1925 সালের সমগ্র বঙ্গে সক্রিয় ডাকাত দলগুলির তালিকা ও তাদের খতিয়ান ৷ এমনকী রয়েছে ইংরেজ আমলের বিভিন্ন পুলিশি আইনের প্রতিলিপি ও নকশাল আমলের ওয়ান্টেডদের সমস্ত বিবরণ ৷
এ কোনও মিউজ়িয়াম নয় ৷ তবে ব্রিটিশ আমলের এমনই বেশ কিছু অমূল্য নথি সংগ্রহ করে উত্তর দিনাজপুরের ইটাহার পুলিশ স্টেশনকে ছোট্টখাট্ট সংগ্রহশালায় পরিণত করেছেন সেখানকার ওসি অভিজিৎ দত্ত ৷ তাঁর এই সংগ্রহের ঝুলিতে রয়েছে ব্রিটিশ আমলের তিরিশ থেকে 35টি অমূল্য নথি ৷ যা একসময় পুলিশ স্টেশনের আস্তাকুড়ে বা লাল ফাইলের বোঝার মাঝে ধুলোয় ঘিরে ছিল ৷ আজ তা-ই শোভা পাচ্ছে অভিজিৎবাবুর সংগ্রহের ঝুলিতে ৷পেশায় জাঁদরেল পুলিশ অফিসার ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত ৷ রাতদিন কাটে চোর-ডাকাতদের ঘিরেই ৷ তবে পুলিশের চাকরি তাঁর পেশা হলেও তাঁর নেশা ইতিহাস সংগ্রহ৷ এক সময় ইতিহাসের ছাত্র ছিলেন অভিজিৎবাবু ৷ ইতিহাস নিয়েই স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর৷ এরপরেই পুলিশের চাকরি৷ এই চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় তাঁকে ৷ বিভিন্ন থানাতেও পোস্টিং হয়েছে তাঁর৷ সেখানে অবহেলায় পড়ে থাকা অমূল্য নথিই তাঁর ইতিহাসের প্রেমকে জাগিয়ে তোলে ৷ সেই থেকেই শুরু হয় ইতিহাসকে সংগ্রহ করা ৷ আজ 13 বছরের পুলিশি চাকরির জীবণে এমনই বহু নথি ও ব্রিটিশ আমলের কয়েন সংগ্রহ করেছেন ওসি অভিজিৎ দত্ত ৷ তাঁর এই সংগ্রহের প্রধান আকর্ষণীয় নথিগুলি হল...
ইংরেজ আমলের দিনাজপুরের SP-কে দেওয়া ইংরেজ DIG-র হাতে লেখা চিঠি1930 সালের বেঙ্গল সরকারের ফৌজদারি আইন সংশোধনের প্রতিলিপি1925 সালের বেঙ্গলের সক্রিয় ডাকাত দলগুলি বিবরণপুলিশ রেগুলেশন বেঙ্গল, 1943ব্রিটিশ আমলের মুদ্রা1982 সালের এপ্রিম ও মে মাসের CPI(ML)-র দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির মুখপত্র 'দেশব্রতী'লেনিনের 112 তম জন্মবার্ষিক উপলক্ষে ও পার্টির 13তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রকাশিত 'দেশব্রতী'-র বিশেষ সংখ্যা ।নকশাল আমলের ওয়ান্টেডদের বিবরণ। বঙ্গের কোন থানা কত পুরোনো তার ইতিহাস ইংরেজ আমলে বিভিন্ন থানার হাতে আঁকা স্থাপত্য ইতিহাস জানার নেশার জোরেই তাঁর হাতে চলে আসে একাধিক অমূল্য নথি ৷ যা বর্তমানে যেকোনও ইতিহাসের পড়ুয়ার জন্য আগ্রহের দস্তাবেজ হয়ে উঠতে পারে ৷ তাই কোনও ইতিহাসের পড়ুয়া পুলিশ বা অপরাধীদের নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হলে এই সব নথি দিয়ে তাঁকে সাহায্য করতেও তৈরি অভিজিৎবাবু ৷ তিনি বলেন, আগামীদিনে নিজস্ব সংগ্রহশালা তৈরি করবেন কিনা সে সম্পর্কে এখনও কোনও চিন্তাভাবনা নেই তাঁর ৷ তবে দেশের বিভিন্ন থানায় এমনই বহু অমূল্য নথি অবহেলায় পড়ে থাকে ৷ তাঁর দাবি, সেগুলি সংগ্রহ করে সরকার যদি সংগ্রহশালার ব্যবস্থা করে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ইতিহাসের ছাত্রদের জন্য সেগুলি অমূল্য রসদ হয়ে উঠবে ৷




0 coment rios: