কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা বিএসএফ কর্মীর।ঘটনাটি বাগদা থানার চুয়াটিয়া এলাকার ঘটনা। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করে 99 ব্যাটেলিয়ানের বিকাশ কুমার। সাথে সাথে অন্যান্য বিএসএফ জওয়ানরা বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে বনগাঁ হাসপাতালে রেফার করা হয়। বনগাঁ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কি কারণে আত্মহত্যা তদন্ত করে দেখছে বাগদা থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিএসএফ জওয়ানদের ভেতর। বিশেষ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন মানসিক অবসাদে ভুগছিলেন এই বিএসএফ কর্মী
Monday, 31 August 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: