Saturday, 15 August 2020

বারাসাতের সেফহোমে পালিত হল স্বাধীনতা দিবস

 

করোনা পজিটিভ রয়েছেন সেফহোমে। সারা দেশে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। নিভৃত বাসে থেকে কি স্বাধীনতা দিবস পালন করা যাবে না, সেই ভাবনাকে মাথায় রেখেই 14 আগস্ট সেভ হোম এর পরিচালকদের জাতীয় পতাকা এনে দিতে বলেছিলেন সেভ হোম এর বাসিন্দারা।বারাসাত স্টেডিয়ামের সেভ হোম এর নয়জন আবাসিক পালন করলেন 74 তম স্বাধীনতা দিবস। রীতি মেনে আবাসিকদের  মধ্যে দুর্লভ দাসকে দিয়ে পতাকা তোলানো হয় এবং সেই পতাকাকে শ্রদ্ধা জানালেন সেভ হোম এ থাকা আবাসিকরা। তাদের দাবি জীবনে প্রথম এমন ভাবে স্বাধীনতা দিবস পালন করলেন তারা।
করোনা মহামারী এভাবেই তাদের স্বাধীনতা দিবস পালনে বাধ্য করেছে। নিভৃত বাসা থেকেও তারা বঞ্চিত হয়নি এই ভাবে স্বাধীনতা দিবসের পালনের আনন্দ থেকে। এই নিভৃত বাসের খাবার সরবরাহকারী প্রশান্ত কর বলেন আজ মেনু হচ্ছে ডাল-ভাত সাথে কাতলা মাছের ঝোল। স্বাধীনতা দিবস হিসেবে শেষপাতে দুটো মিষ্টিও তারা দেবেন। তবে আবাসিকরা জানিয়েছেন পতাকা তোলার পর তারা মিষ্টিমুখ করতে পারেননি। কারণ নিভৃত বাসে বাইরে বেরিয়ে কোন কিছু কেনার উপায় নেই তাদের।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: