Sunday, 30 August 2020

দমদমে বিজেপির মিছিলে অর্জুন সিং,আটকানোর চেষ্টা পুলিশের, এলাকায় উত্তেজনা

 


এলাকায় সন্ত্রাস মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো ও বিজেপির সমস্ত রাজনৈতিক কর্মসূচিকে বানচাল করতে তৃণমূল কংগ্রেস ও পুলিশের যৌথ প্রয়াস এর প্রতিবাদে দমদমে এদিন বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি। সেই প্রতিবাদ সভায় হাজির হন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিজেপির সাংসদ অর্জুন সিং এর অভিযোগ তাকে আটকানোর জন্য পুলিশ নানারকম ষড়যন্ত্র করেছে কিন্তু হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক বড় হওয়াতে পরে পুলিশ পিছু হটে বাধ্য হয়ে।
এদিন অর্জুন সিং অভিযোগ করেন যে শাসক দল ছাড়া রাজ্যের কোন অঞ্চলে বিরোধী কোন দল তাদের কর্মসূচি নিতে পারছে না। তৃণমূল সরকার মানুষের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার টুকু কেড়ে নিয়েছে। অক্টোবর মাসের পর থেকেই আরো জোরদার হবে বিজেপির আন্দোলন-সংগ্রাম। এদিনের জমায়েতে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে কয়েক হাজার মানুষ যোগ দেন । তৃণমূলের অভিযোগ বাইরে থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে অর্জুন সিংহ দমদম এলাকায় সন্ত্রাস কায়েম করতে চাইছে। স্থানীয় পুলিশ প্রশাসন তা আটকানোর চেষ্টা করেছে মাত্র।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: