রাতে এক সঙ্গে খাওয়ার পর আচমকা মনপ্রিত দীপা সিং এর উপর গুলি চালায় সানি সিং। মনপ্রিত দীপা সিংয়ের পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী মনপ্রিত দীপা সিং কে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে। রাতেই সানি সিং কে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। আজ সানি সিং কে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। তবে কি কারনে সঙ্গী ব্যবসায়ী মনপ্রিত দীপা সিংয়ের ওপর গুলি চালায় সানি সিং তার তদন্ত করছে বিধাননগর পূর্ব পুলিশ।
বিধান নগরে ভিন রাজ্যের ব্যবসায়ীকে গুলি তার সঙ্গীর
গতকাল রাতে বিধাননগর পূর্ব থানা এলাকায় একটি গেস্ট হাউসের রুমে গুলি চলে। গুলিতে গুরুতর আহত হন মনপ্রিত দীপা সিং নামে এক ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, লুধিয়ানার জলন্ধ্রর এলাকার বাসিন্দা মনপ্রিত দীপা সিং এবং সানি সিং নামে দুই ব্যবসায়ী লুধিয়ানা থেকে বিধাননগর পূর্ব থানা এলাকার একটি গেস্ট হাউসে উঠেছিলেন।



0 coment rios: