Wednesday, 12 August 2020

জাতীয় পতাকা সম্বলিত মাস্ক বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী বারাসাত পৌরসভার

স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষের মধ্যে বেশী চমক সৃষ্টি করতে ও বেশী মুনাফা লাভের উদ্দেশ্যে দোকানে চড়া দামে বিকোচ্ছে জাতীয় পতাকা দিয়ে তৈরি ইউজ অ্যান্ড থ্রো  মাক্স । এগুলো ব্যবহার শেষ হলে যত্র তত্র, ডাস্টবিনে, রাস্তাঘাটে নোংরা আবর্জনা ফেলার জায়গায় ফেলে দেবে ব্যবহার কারী ক্রেতারা । এটা জাতীয় পতাকার অবমাননা করা হয়। তাই এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে। তার আগেই সতর্কতা অভিযানে নামলো বারাসাত পৌরসভা ।

বুধবার দুপুরে বারাসাত পুরসভার পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বারাসাতের হরিতলা বাজার এলাকায় হানা  দেন এবং জাতীয় পতাকার অশোক চক্র সম্বলিত ত্রীবর্ণ রঙের মাক্স বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেন। সমস্ত মাক্স বিক্রেতার কাছে তিনি আবেদন জানান জাতীয় পতাকা সম্বলিত কোন মাক্স বিক্রি না করতে। মানুষকে আরো বেশি করে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করতে বারাসাত বারাসাত পৌরসভার এই পদক্ষেপ গ্রহণ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: