ইটের আঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যু হল ময়দান থানার এরশাদ হোসেন নামের বছর ছত্রিশের এক সিভিক পুলিশের। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ হেস্টিং থানার মাজার গ্রাউন্ডে বসার জায়গা নিয়ে স্থানীয় কিছু যুবক এর মধ্যে গন্ডগোল শুরু হলে ওই সিভিক পুলিশ তাদের থামাতে যায় সেই সময় একটা ইটের আঘাতে তিনি আহত হন। যদিও আঘাতে কোন রক্তপাতের ঘটনা ঘটেনি। স্থানীয় কিছু মানুষের হস্তক্ষেপে গন্ডগোল থেমে গেলে যে যার বাড়ি ফিরে যায়। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরেই এরশাদ হোসেন অসুস্থ বোধ করতে থাকলে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা জানিয়ে থানায় অভিযোগ জানালে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
ময়দানে সিভিক পুলিশ খুনের ঘটনায় গ্রেফতার তিন জন

0 coment rios: