Saturday, 1 August 2020

শহরে জাল কোভিড পরীক্ষা কেন্দ্র, অভিযোগ দায়ের পুলিশে, ধৃত তিন


Icmr অনুমোদিত বেসরকারি সংস্থার নাম করে শহরে জাল কোভিড পরীক্ষা কেন্দ্রের হদিশ পেল পুলিশ। নেতাজি নগর থানায় সীমা সিনহা নামে এক মহিলা অভিযোগ করেন গত মাসের 25 তারিখে এক বেসরকারি সংস্থা থাইরোকেয়ারে তার স্বামীর কোভিড টেস্ট করালে 27 তারিখে ওই সংস্থা মৌখিকভাবে রিপোর্ট নেগেটিভ জানায়,কিন্তু বাড়ির লোক লিখিত রিপোর্ট চাইলে তারা হাতে লেখা রিপোর্ট দেয় বাড়ির লোককে। এরপর যখন তিনি ওই বেসরকারি সংস্থা থাইরোকেয়ারে গিয়ে অভিযোগ জানালে তিনি জানতে পারেন রিপোর্টটি সম্পূর্ণ ভুয়ো।
ইতিমধ্যে ওই মহিলার স্বামীর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হলে 29 তারিখে ফের বাঙুরে কোভিড টেস্ট করা হয় ওই ব্যক্তির।30 তারিখে তিনি মারা যান।তার মৃত্যুর পর রিপোর্ট পজিটিভ আসে । এরপর বিস্তারিত জানিয়ে সীমা দেবী নেতাজি নগর থানায় তিন জনের নামে অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে তিন ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তুলে তাদের পুলিশ হেফাজতে অর্ডার দেয় আদালত।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: