কেক কেটে, দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে নদিয়ার নবদ্বীপে সৌরভ গাঙ্গুলির ৪৮ তম জন্মদিন পালন করল নবদ্বীপের শচীন সৌরভ ফ্যান ক্লাবের অশোক,শান্তনু,নিখিলেন্দু ,গৌতম,অরুণাভ, জয়ন্ত, অর্ণব, মৌশ্বেতা, তামান্না,কবিতারা।বুধবার সকালে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে সৌরভ গাঙ্গুলির ৪৮তম জন্মদিনের কেক কাটলেন শচিন সৌরভ ফ্যান ক্লাবের সদস্যরা।এরপর দৃষ্টিহীন প্রতিবন্ধী ত্রিরিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হয়। তাদের হাতে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজর তুলে দেওয়া হয় শচীন-সৌরভ ফ্যান ক্লাবের পক্ষ থেকে তারপর;-
"মহামারি করোনা,নিয়েছে অনেক প্রাণ।
যদি করো রক্তদান,বাঁচবে হাজারো প্রাণ।"
করোনা আবহে রক্ত সংকটের কথা ভেবে শচিন সৌরভ ফ্যান ক্লাবের প্রায় চল্লিশজন সদস্যরা তাদের রক্তদান করেন বলে জানালেন ক্রীড়াপ্রেমী অশোক চক্রবর্তী। তিনি বলেন এই করোনা ভাইরাস সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে।সেই কথা মাথায় রেখে এদিন দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে স্যানিটাইজ ব্যবহারের মাধ্যমে খুবই সচেতনতার সঙ্গে দিনটি পালন করা হয়। নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সকাল থেকে সৌরভ গাঙ্গুলির লর্ডসের মাঠে সেই জার্সি ওড়ানোর স্মৃতি সহ বিভিন্ন স্মরণীয় ঘটনা তুলে ধরে ফ্যান ক্লাবের সদস্যরা। সৌরভ ও শচিনের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়। বড় বড় এলইডি টিভির মাধ্যমে সৌরভ গাঙ্গুলির খেলার মাঠের স্মরণীয় ঘটনা তুলে ধরা হয়।
নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বি,এ প্রথম বর্ষের দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রী ঋতু বিশ্বাস বলেন দাদা আমাদের অনেক কিছু দিয়েছেন। আজকের এই দিনে দাদাকে আমরা শ্রদ্ধা জানাই এবং দীর্ঘায়ু কামনা করি।এদিন ক্রীড়াপ্রেমী অশোক মাউথ অর্গানের মাধ্যমে হ্যাপি বার্থডে সুর বাজিয়ে তার জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানান।


0 coment rios: