Thursday, 30 July 2020

ধর্ম অবমাননায় পাকিস্তানের আদালতে গুলি করে হত্যা


ধর্ম অবমাননা আইনে অভিযুক্ত একজনকে পাকিস্তানের একটি আদালত কক্ষে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আদালতে শুনানি চলার মধ্যেই অভিযুক্ত তাহির আহমেদ নাসিমকে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তাকে লক্ষ্য করে ছয়টি গুলি চালানো হয়। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা  গেছে। হত্যাকারী দায় স্বীকার করেছে।
পাকিস্তানে ধর্ম অবমাননা আইন খুবই কঠোর। ব্লাসফেমি নামের এ আইনে দোষী সাব্যস্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেও দেশটিতে এ আইনে অভিযুক্তদের প্রায়ই সহিংসতার শিকার হতে হয়। 
২০১৮ সালে গ্রেফতারের হন নাসিম। এরপর থেকেই তিনি পুলিশি হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, নিজেকে নবী দাবি করে ব্লাসফেমি আইন ভঙ্গ করেছেন তিনি। মামলায় নাসিমের বিরুদ্ধে ব্লাসফেমি আইনের ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়, নিজেকে নবী দাবি করে ইসলামের মহানবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননা করেছেন তিনি। আইন অনুযায়ী এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আদালতে ওই মামলার শুনানির মধ্যেই তাহির আহমেদ নাসিমকে গুলি করে হত্যা করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: