Thursday, 9 July 2020

বাংলাদেশের প্রাপ্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই


বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সাহারা খাতুন আর নেই। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান । তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সাহারা খাতুন কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি ঢাকা-১৮ সংসদীয় আসনে পরপর তিনবার নির্বাচিত হন। এদিকে সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: