Wednesday, 22 July 2020

দেশে মোট করোনা আক্রান্ত ১২ লক্ষ ছুঁইছুঁই, সুস্থ হয়েছেন সাড়ে ৭ লক্ষের বেশি মানুষ


বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ৭২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন। এদের মধ্যে ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুধু গত ২৪ ঘন্টাতেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৩০ হাজার মানুষ। যা স্বস্তি দিচ্ছে কেন্দ্রকে। এখনও চিকিৎসাধীন ৪ লক্ষ ১১ হাজার ১৩৩ জন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল।

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৪৮ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৮ হাজার ৭৩২ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ৪৭ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: