কলকাতার উপরে অবস্থান সক্রিয় মৌসুমী অক্ষরেখার। এর জেরে বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামীকাল বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বাকি জেলায়। *আগামী 48 ঘণ্টায় বৃষ্টি কমবে উত্তরবঙ্গে* ।
ফের রবিবার থেকে আবারো বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ফের অতি ভারী বৃষ্টি রবি সোমবারে।বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অবশ্য চলবে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। গত কয়েকদিন যেভাবে অতি ভারী বৃষ্টি হয়েছে তার পরিমাণ কমবে।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রপূর্বাংশ বাঁকুড়া কলকাতার উপর দিয়ে পূর্ব মুখী হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে দিনভর মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি।
পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


0 coment rios: