Saturday, 18 July 2020

পাকিস্তানে বুদ্ধ মূর্তি ভাঙল একদল শ্রমিক, ভিডিও ভাইরাল


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ঘটেছে বুদ্ধমূর্তি ভাঙার ঘটনা। একটি বাড়ির ভীত তৈরির সময় মাটির তলা থেকে বেরিয়ে এসেছিল বুদ্ধ মূর্তি। তবে মূর্তি বের হওয়ামাত্রই মূর্তিটি ভেঙে ফেলেছে ওই বিল্ডিংয়ের শ্রমিকরা। শনিবারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পাখতুনখোয়া জেলার মর্দনে তখত ভাই এলাকায় পাওয়া যায় সেই মূর্তি। এই মূর্তি ইসলাম বিরোধী বলে সেটিকে ধ্বংস করে দিয়েছে তারা, এমনটাই দেখা যাচ্ছে ওই ভাইরাল হওয়া ভিডিওতে।
অভিযোগ উঠেছে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কন্ট্র্যাকটর কোনও এক ধর্মীয় ব্যক্তির পরামর্শে এই কাজ করেছিল।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে প্রশাসন এই ঘটনার খবর পেয়েছে ও তদন্ত করে দেখা হয়েছে। আর্কিওলজি বিভাগের ডিরেক্টর আবদুল সামাদ বলেছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের যোগ্য শাস্তি দেওয়া হবে। তিনি জানান খুব দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে। কোন অঞ্চলে এই তাণ্ডব হয়েছে সেটি ভিডিও দেখে তারা শনাক্ত করে ফেলেছেন বলে জানান সামাদ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: