আলিপুরদুয়ারে কালজানি নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে।ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে কালজানি,তোর্সা সহ নদীতে গুলির জল বাড়ছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩৪৫.৪০ মিমি,হাসিমারাতে ১৬১.৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে।বৃষ্টিতে আলিপুরদুয়ার পু এলাকার ১৫,১৮,৫,৮,৯,সহ বেশ কিছু ওয়ার্ডে জল জমে গেছে।কোথাও কোমর জল।কোথাও হাঁটু জল।বিপাকে পড়েছেন কয়েকহাজার মানুষ।ইতিমধ্যে কয়েকটি ত্রান শিবির খোলা হয়েছে।
দুর্গত মানুষ কে উদ্ধার করতে নামানো হয়েছে বোট।এদিকে ১৫ ও ১৮ নম্বর ওয়ার্ডের অবস্থা সংকটজনক।এই দুটি ওয়ার্ডে ইতিমধ্যে কয়েকহাজার বাসিন্দা জলবন্দী হয়ে পড়েছেন।


0 coment rios: