Monday, 20 July 2020

হাঙরের মুখ থেকে শিশুকে বাঁচালেন ‘অফ ডিউটি’ পুলিশ কর্মকর্তা


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোকো বিচ পুলিশ অ্যান্ড ফায়ার’-এর ফেসবুক পেজে প্রকাশ হওয়া একটি ভিডিওতে যা দেখা গেল তা এক কথায় বিস্ময়কর। পুলিশের একজন কর্মকর্তার তৎপরতায় বাঁচলো একটি শিশুর প্রাণ। আরেকটু হলেই হাঙরের পেটে চলে যেতে পারত শিশুটি।
ভিডিওটি পোস্ট হয়েছে। ভিডিওতে দেখা যায়, নীল সমুদ্রের পানিতে একের পর এক ছোট ছোট ঢেউ এগিয়ে আসছে।
আর সেই পানিতে ক্যামেরা যেন বিশেষ কিছু অনুসরণ করার চেষ্টা করছে। একটু পরেই অবশ্য পরিষ্কার হয়ে যায়, সেটি একটি হাঙর। যার পিঠের ও লেজের খানিকটা পানির উপরে দেখা যাচ্ছে।

অগভীর পানিতে ঘুরে বেড়াচ্ছিল হাঙরটি। আর তার কাছেই সার্ফিং বোর্ড নিয়ে সাঁতার কাটছিল এক শিশু। যিনি ক্যামেরায় হাঙরটির গতিবিধি রেকর্ড করছিলেন তিনি ছাড়াও অন্তত আরেকজন ছিলেন সেখানে। 
তিনি একজন পুলিশ কর্মকর্তা আড্রিয়ান কোসিকি। হাঙরটির উপস্থিতি বুঝতে পেরেই ওই বাচ্চাকে টেনে সরিয়ে আনেন তিনি। হাঙরটি তার দিকেই এগোচ্ছিল।
সময় মতো পুলিশের ওই কর্মকর্তা শিশুটিকে পানি থেকে সরিয়ে না নিয়ে এলে হাঙরের আক্রমণে তার প্রাণ পর্যন্ত যেতে পারত। ডিউটিতে না থেকেও ওই পুলিশ কর্মকর্তার এমন কাজে সবাই প্রশংসা করেছেন। তিনি না থাকলে ওই শিশুটির কী হতো তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: