মালদহে কোটি কোটি টাকার মুরগী কেলেঙ্কারির তথ্য ফাঁস খোদ বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । কথায় আছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এই প্রবাদ বাক্যটির জল জ্যান্ত উদাহরণ দেখতে পাওয়া যাবে মালদহে এলেই।
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মুরগীর খামার তৈরী প্রক্লপের দুই কোটি টাকা আত্মস্বাত করার অভিযোগ গ্রামবাসীদের। এম জে এন আর ই জি এস প্রকল্পের বাড়ি বাড়ি মুরগীর খামার তৈরি প্রকল্পের কোটি কোটি টাকা চুরি করেছেন বলে জানা গেছে। ঘটনাটি মালদার বামনগোলা ব্লকের মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধান। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন বামনগোলা ব্লকের বিডিও।
স্থানীয় বাসিন্দা অমূল্য মাহাতো বলেন প্রতিটা ঘরে ১ লক্ষ ৪১ হাজার টাকা করে বিল করা হয়েছে। পাঁচটা টিনের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা। টিন লাগানোর স্ক্রুয়ের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই করে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছে প্রধান ও তার সহযোগীরা। তিনি গোটা বিষয়টি নিয়ে বামন গোলা ব্লকের বিডিও ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মন্ডল বলেন ভিত্তিহীন অভিযোগ। যা করার নির্মাণ সহায়ক করেছে আমি কিছু জানিনা। আমি ঐ সব এলাকায় যাইও না।বামন গোলা ব্লকের ভিডিও সঞ্জীত মন্ডল বলেন, নির্দিষ্টভাবে অভিযোগ হয়েছে ঘটনার তদন্ত হবে। প্রয়োজনে প্রধানের সঙ্গে সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে । জেলাশাসক রাজশ্রী মিত্র বলেন গুরুত্বপূর্ণ অভিযোগ বিডিওকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে প্রমানিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গোটা ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সাধারণ সম্পাদক শুভময় বসু বলেন বিজেপি চোরের দল। গ্রামবাসীদের মুরগির ঘরের টাকা লুটপাট করে খেতে চাইছে। তৃণমূল এটা হতে দেবে না। ওই প্রধানকে জেলে পাঠানো হবে। আমরা দলীয় ভাবে জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছি। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন বিজেপি দুর্নীতির সাথে আপোস করে না। আমাদের দলের কোন প্রধান যদি এ ধরনের দুর্নীতি করে থাকে তবে প্রশাসন যেমন তদন্ত করবে,আমরা ও দলীয়ভাবে তদন্ত করব সেখানে যদি দোষী প্রমাণিত হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তবুও দুর্নীতির সাথে আপোষ করা যাবে না।




0 coment rios: